লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উদ্বোধন
লালন সংগীত শিল্পীদের সংগঠন” লালন পরিষদ’ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় রবিবার সন্ধ্যায় নগরীর লালখানবাজারস্থ ডিভাইন ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বেতার ও টিভি শিল্পীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গীরিজা রাজবর, পরিচালক লালব্রতী দীলিপ বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লুপর্ণা মূৎসূর্দ্দী লোপা, অর্থ সম্পাদক সুকুমার দে, সাধু সৎসঙ্গ প্রতিনিধি মঈনুল ইসলাম মনি, আইন বিষয়ক সম্পাদক এম এ কাদের, সাংস্কৃতিক সম্পাদক সৃজন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধামা দাশ সুজন, লালন পরিষদের সদস্য কাকুলী দাশগুপ্ত, বেবী মজুমদার নুপুর, লক্ষী দও, শ্যামল দও, অনিকেত রাজু প্রমুখ। লালন সাঁইজির প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যালয় উদ্বোধন করার পর লালন সংগীতের মাধ্যমে ভাব প্রকাশ করেন গীরিজা রাজবর, লালব্রতী দিলীপ বড়ুয়া, লুপর্ণা মুৎসুদ্দী লোপাসহ শিল্পীরা। এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম অঞ্চলে এতোদিন লালন সংগীত শিল্পীদের কোন ঠিকানা ছিল না, লালন শিল্প এবং ভক্তরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় একে অপরের প্রতি যোগাযোগের কোন মাধ্যম ছিল না। এ সংগঠনের মাধ্যমে লালন ফকিরকে যারা মনে প্রানে ভালবাসে এবং বুকে ধারণ করে তাদের সাথে আত্মার বন্ধন সৃষ্টি হবে। এছাড়াও লালন পরিষদের মাধ্যমে লালন সাঁইজির চিন্তা ধারা ভাব প্রকাশ সংগীতের মাধ্যমে সারা চট্টগ্রামের পাশাপাশি দেশ বিদেশে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ