সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড)-এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড)-এর পক্ষ থেকে ২২ জানুয়ারি বুয়েট ক্যাফেটেরিয়া চত্বরে ছিন্নমূল, দুস্থ, অভাবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. রিপন হোড়, প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোঃ আহসান হাবীব, স্পিড-এর বর্তমান সভাপতি রিমি বাশারসহ বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। একই দিন সংগঠনটির পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, বগুড়া শহরে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান এসময় বলেন, অরাজনৈতিক এই সংগঠনটি যারা পরিচালনা করছেন তাদের আমি সাধুবাদ জানাই। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় অভাবী, দুস্থ মানুষের পাশে দাড়ানোর যে প্রত্যয়ে এই সংগঠনটি কাজ করছে তা বাংলাদেশে এই প্রথম। সংগঠনের প্রতিষ্ঠাকালিন সভাপতি ড. রিপন হোড় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, দেখা গেছে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগকালে ছাত্রছাত্রীরাই প্রথমে এগিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবং তাদের পরিচালনায় স্পিড ২০০৯ সাল থেকে কাজ করে আসছে। এসময় স্পিড এর প্রতিষ্ঠাকালিন আহবায়ক মোঃ আহসান হাবীব বলেন, পর্যায়ক্রমে প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্পিড-এর কার্যক্রম পরিচালিত হবে। আজকে যারা এখানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য স্পিড একটি অলাভজনক সংগঠন, যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নের্তৃত্বে গঠিত হয়েছে। এ সংস্থার মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষকে সহায়তা করা হয়। এসব প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো এবং খড়া, নদীর তীর ভাঙন, ভূমিকম্প এবং পানীয় জলের আর্সেনিক দূষণ দেশের বিশাল জনগোষ্ঠীকে হুমকির মুখে ফেলে।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর