মগবাজারে বিস্ফোরণ, একাধিক আহত
রাজধানীর মগবাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে দিকে একটি প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণ ঘটেছে। তবে কী কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় একজন প্রকৌশলীসহ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তিন কর্মচারী আহত হয়েছেন। তারা হলেন- সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মগবাজারে একটি ওষুধের দোকানের সামনে একটি প্লাস্টিকের ড্রাম বিস্ফোরিত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।তিনি বলেন, ড্রামটি অনেকদিন ধরে বাইরে অরক্ষিত অবস্থায় ছিল বলে জানতে পেরেছি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখছি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে মগবাজার ওয়ারলেস মোড়ে একটি বিস্ফোরণের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
আমাদের টিমের তথ্য অনুযায়ী, সেখানে একটি ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান