পাইকগাছায় সাংবাদিকদের উপর হামলা ঘটনায় আদালতে মামলা দায়ের
পাইকগাছায় উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মামুন দম্পতিসহ তাদের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আদালতে হত্যা চেষ্টা, মারপিট, চুরি ও টাকা ছিনতাই ও ভয়-ভীতি দেখানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সাংবাদিক শেখ সেকান্দার আলী বাদী হয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারী) পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলা সুত্রে জানা যায়,গত ১৯ জানুয়ারি উপজেলার আগড়ঘাটা উপ-স্বাস্হ্য কেন্দ্রের ডা: মোঃ আব্দুল্লাহ আল মামুন অনুপস্হিত থাকায় সেখানকার আয়া ডাক্তারের চেয়ারে বসে রুগি দেখেন ও ঔষধ দিতে থাকেন। খবর পেয়ে সাংবাদিক আব্দুল মজিদ বিষয়টি উপজেলা হাসপাতালের প্রধান ডাঃ নিতীশ গোলদারকে অবগত করেন। তিনি ঘটনার ছবি তুলে তাকে দিতে বলেন। তাৎক্ষনিক আব্দুল মজিদ ঘটনার ছবি তুলে হাসপাতালের প্রধান নিতীশ গোলদারকে পাঠান। এ খবর জানাজানি হলে ডা: মোঃ আব্দুল্লাহ আল মামুন, তার স্ত্রী ও সঙ্গীয়রা সাংবাদিক মজিদের উপর ক্ষিপ্ত হন। পরদিন ডাক্তার দম্পতি মজিদকে পেয়ে মারপিট করে ও ভয়-ভীতি দেখান। আব্দুল মজিদ বিষয়টি বাদি সহ অপর অপর সহকর্মীদের অবগত করেন। সর্বশেষ ২১জানুয়ারি বাদী সাংবাদিক সেকেন্দার আলী সহ অপর অপর সাংবাদিকরা ডা: মামুনের কাছে ঘটনার বিষয় জানতে ঘটনাস্হলে গেলে মামলার আসামীরা সাংবাদিকদের মারপির, হত্যা চেষ্টা, ভিডিও ক্যামেরা ভাঙ্চুর, ছিনতাই, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটান। পরে আহত সাংবাদিক মজিদ পাইকগাছা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। অতঃপর এ বিষয়ে পাইকগাছা থানায় এজহার দাখিল করেন। থানা পুলিশ এজহার নিতে অস্বীকার করায় ২৪ জানুয়ারি বাদি আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই খুলনা কে তদন্তের নির্দেশ দেন। এ ঘটনায় পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন ঘটনাটি মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে খড়গহস্ত। তাই সরকারের কাছে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied