ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনসহ চুয়াডাঙ্গার ৫ ইউপিতে ভোট গ্রহন আগামী ১৬ মার্চ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ৪:৫১

চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভায় মেয়র পদে উপ-নির্বাচন এবং আলমডাঙ্গায় দুটি ও জীবননগরে তিনটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও একই দিনে মেহেরপুরের আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে । ২৩ জানুয়ারি সোমবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন আগামী ১৬ মার্চ এই ছয়টি পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে । দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ। ঘোষিত তফশিল অনুযায়ী  আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষদিন । মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি।এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দামুড়হুদা উজেলার দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান গত ২৭ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর দর্শনা পৌরসভার ১ নং প্যানেল মেয়র রবিউল হক সুমন দায়িত্ব পালন করছেন। এদিকে  দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেয়র মতিয়ার রহমানের ছোট ভাই পৌর আওয়ামী লিগের নতুন সভাপতি আতিয়ার রহমান হাবুকে মনোনিত করা হয়েছে । এছাড়া  দর্শনা পৌর উপ-নির্বাচনে মেয়র পদে কে কে প্রার্থী হবেন তা কয়েক দিনের মধ্যে বোঝা যাবে। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন ও আইলহাঁস ইউনিয়ন এবং জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নাগদাহ ইউনিয়ন পরিষদে আবুল কালাম আজাদ ,আইলহাঁস ইউনিয়নে অ্যাড. আব্দুল মালেক, জীবননগরের উথলী ইউনিয়ন পরিষদে আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান এবং কেডিকে ইউনিয়নে খায়রুল বাশার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন