রাণীশংকৈলে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের
ঋতু বৈচিত্রের এ বাংলায় বছরের বিভিন্ন সময় বর্ণিল রঙ আর অনাবিল সৌন্দর্যে সজ্জিত হয় দিগন্ত জোড়া ফসলের মাঠ। মাঘের মাঝামাঝি শীতের শেষে দিগন্ত জুড়ে হৃদয় ছুঁয়েছে সরিষা ফুল। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এবছর সরিষার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। হলুদে হলুদে ছেঁয়ে গেছে চারদিক। দু’চোখ যতোদূর যায় শুধু দেখা মিলছে হলুদ রংয়ের।
এ যেনো হলুদের সমাহার। আর আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনেরও আশা করছেন কৃষকরা। গত বছরের তুলনায় এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার হেক্টর জমিতে চাষ বেড়েছে সরিষার। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনা মূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষা ফলনে কৃষকের মুখে প্রশান্তির হাসি।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা অফিসের তথ্যানুযায়ী, গত মৌসুমে সরিষার অর্জিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ১২০ হেক্টর জমিতে। কিন্তু চলতি মৌসুমে উপজেলায় এবার ৬ হাজার হেক্টরের বেশি জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে। অর্থাৎ চলতি মৌসুমে গত বছরের চেয়ে ১০৫০ হেক্টর জমিতে সরিষা চাষ বেশি হয়েছে। আশা করা যায় ৯৮০০ মেট্রিক টন সরিষা কৃষক ঘরে তুলবে।
উপজেলার , লেহেম্বা, হোসেনগাঁও, রাতোর, নন্দুয়ার, ধর্মগড়, বাচোর,নেকমরদ ও কাশিপুর ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায় যে, সরিষার আবাদের মাঠগুলো হলুদের রাজ্যে পরিণত হয়েছে। গুনগুন শব্দে মৌমাছিরা এখন এক ফুল থেকে অন্য ফুলে বসে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (কৃষক) হাসান আলী সরকার সকালের সময়কে জানান, সরিষা ধানের চেয়ে অনেকটাই লাভজনক। আমরা এবার ৬ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে আসা করছি ফলনও ভালো হবে।
হোসেনগাঁও ইউনিয়নের কৃষক আক্তারুল ইসলাম সকালের সময়কে বলেন, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। বাজারে ভোজ্য তেলের দাম বেশি। তাই তিনি এবার ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতিটি ইউনিয়নের কৃষকদের আশা এবারে সরিষার বাম্পার ফলন হবে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সঞ্জয় দেবনাথ সকালের সময়কে জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। শুধু তো ধান চাষ করলে হবে না। পাশাপাশি ভুট্টা, সরিষা, আলু, সূর্যমুখী ফুল, পাট, তিলসহ অন্যান্য ফসল চাষের প্রতিও গুরুত্ব দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো আবাদের সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied