সড়ক দুর্ঘটনায় পীর-মুরিদ সহ নিহত ২
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় পীর-মুরিদসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- পীর ফজলুল হক ও মুরিদ নজরুল ইসলাম। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিফাত নামে আরো একজন আহত হয়েছে।
নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও মুরিদ নজরুল ইসলাম সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার সোলেমান আলীর ছেলে। আহত রিফাত নিহত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে মঙ্গলবার রাতে ১০টার পরে একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব ও তার মুরিদ নজরুল ইসলামসহ ৩ জন গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন নিহত হয়।
এর আগে সকালে একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি
চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা
সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা