রেলওয়ের বিশেষ সম্মাননা পাচ্ছেন পুর্বাঞ্চলের জিএম
রেলের উন্নয়ন ও যাত্রীসেবায় বিশেষ অবদান রাখায় ’ক’ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পুর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনসহ ৭ জন। গত ২৩ জানুয়ারি এই ৭ জনের নামের তালিকা প্রকাশ করেছে রেলপথ মন্ত্রনালয়।
সম্মাননা পাওয়ার জন্য মনোনীত অন্যরা হলেন, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন- ২) মো. তৌফিক ইমাম, ’ক’ ক্যাটগরিতে (১ম শ্রেণির কর্মকর্তা, ডিআরএম/ডিসিও ব্যতিত) পশ্চিমাঞ্চলের মহব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। ’খ’ ক্যাটাগরিতে (১ম শ্রেণির কর্মকর্তা, ডিআরএম/ ডিসিও) ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. শাহ্ আলম ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) পাকশী শাহ সুফী নুর মোহাম্মদ। “গ” ক্যাটাগরিতে (কর্মচারী, স্টেশন ম্যানেজার / স্টেশনমাস্টার/ স্টেশন সুপারিনটেনডেন্ট) চট্টগ্রামের রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আলম ও রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে পুর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রেল মুলত সরকারের একটি সেবামুলক প্রতিষ্ঠান। আমরা আমাদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি। রেলকে আরো উন্নয়মুখী ও সেবাকে আরো বেগবান করতে কিছু সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে সততার স্বীকৃতি স্বরূপ পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই তালিকায় নিজেকে দেখে আমি গর্বিত। তবে রেলে আরো অনেক সৎ ও পরিশ্রমি কর্মকর্তা রয়েছে। মন্ত্রী মহোদয়ের বিচক্ষণ সিদ্ধান্ত ও তাদের অক্লান্ত পরিশ্রমে রেল বর্তমানে অনেক উন্নত হয়েছে। আশা করছি সামনে এর সুফল ভোগ করবে জনসাধারণ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ