মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. সাহেদ হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় বুধবার দুপুরে এক কাউন্সিলরসহ নয় জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত ওই যুবক।
ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার চরফতে বাহাদুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সাহেদ হোসেনের সাথে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে সাহেদ হোসেনকে একই গ্রামের মাহাবুল টেডনের বাড়ির সামনে বসে পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও আবু বক্কর সরদারসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আহত সাহেদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এই ঘটনায় পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও আবু বক্কর সরদারসহ নয় জনকে আসামী করে আহত সাহেদ হোসেন বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত সাহেদ হোসেন বলেন, ‘কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও আবু বক্কর সরদারসহ বেশ কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে আমার উপরে হামলা চালিয়েছে। তাই আমি তাদের নামে থানায় মামলা করবো।’অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ‘কিছুদিন পূর্বে আমার ছেলের উপর বিএনপির লোকজন নিয়ে হামলা চালিয়েছিল সাহেদ। তবে তাকে কে আঘাত করেছে, আমি তা জানি না।’এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied