ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

শতভাগ জন্ন নিবন্ধন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রম উদ্যোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১-২০২৩ বিকাল ৫:৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শতভাগ অনলাইন জন্ম নিবন্ধন বাস্তবায়নের লক্ষে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে একটি জরুরি নোটিশ পাঠানো হচ্ছে।
 
নোটিশে বলা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কিংবা পুরাতন সকল শিক্ষার্থীদের ভর্তিতে অনলাইন জন্ম নিবন্ধন শতভাগ আছে কিনা সেই বিষয়টি ইউনিয়ন পরিষদে একটি লিখিত ভাবে অবগতির জন্য জানানো হলো। কোন শিক্ষার্থীদের যদি জন্ম নিবন্ধন অনলাইন না থাকে  সে সকল শিক্ষার্থীদের দ্রুত জন্ম নিবন্ধন পেতে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
 
এই ব্যতিক্রম কার্যক্রম নিয়ে দেশ সেরা ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফল করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।শুধু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রতিটি মাদ্রাসা,কিন্ডারগার্টেন,বিশেষ করে মসজিদে জুমার নামাজের আগে সর্বস্তরের জনগণকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ সম্পন্ন করার জন্য নোটিশ আকারে ও মৌখিক ভাবে বলা হচ্ছে।
 
এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রজিন পলাশ বলেন,ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দিকনির্দেশনায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ নির্ভুল ভাবে সম্পন্ন করেছি।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধনের আওতায় আনতে আমারা এই ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছি।
 
নোটিশের বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন ব্যতিক্রম এই উদ্যোগটি সুন্দর। ব্যতিক্রম এই উদ্যোগের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শতভাগ অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে কার্যকরী  সহযোগিতা করবে।
 
শিক্ষার্থী অভিভাবকরা বলছেন,আমাদের ছেলে মেয়েদের অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া স্কুলে  ভর্তি করতো না।এখন স্কুলের শিক্ষকদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমারা আমাদের ছেলে মেয়ের অনলাইন জন্ম নিবন্ধন করে তাদের স্কুলে ভর্তি করাতে পারছি।

এমএসএম / এমএসএম

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস