ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন

ওবায়দুর রহমান সভাপতি, বাবুল আকতার সাধারণ সম্পাদক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ১১:৫২
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক বাবুল আকতার। বুধবার রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. চিত্ত রঞ্জন মন্ডল। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদে লড়ছেন ২৯ প্রার্থী। 
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. চিত্ত রঞ্জন মন্ডল জানান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান, তার নিকটতম হয়েছেন এমরান লতিফ। অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছে জালালুর রহমান, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক (১) অলিউর রহমান দর্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক (২) সজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সম্পাদক (মুহুরি) রফিকুল ইসলাম শামীম, কার্যকরী সদস্য হয়েছেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ গোলাম মোস্তফা দেওয়ান, সাইদুর রহমান সাগর, সুজন মন্ডল ও মিঠুন চক্রবর্তী। 
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৬৩ জন থাকলেও ভোট প্রয়োগ করেছেন ২৫৬ জন ভোটার। উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক