ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে রেল স্টেশনে- এসপি আব্দুল্লাহ্ আল-মামুন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ১১:৫৫

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন গভীর রাতে রেলওয়ে স্টেশনে রিকশাচালক ও অটোরিকশার চালক ছিন্নমূল ব্যক্তিদের মাঝে ঘুরে ঘুরে ১ শতাধিক কম্বল বিতরণ করেছেন।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১২ টা থেকে  ১ টা পর্যন্ত  চুয়াডাঙ্গা  রেলস্টেশনের প্লাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল  বিতরণের সময় পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল-মামুন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি জেলার বিভিন্ন উপজেলার গ্রামের ছিন্নমূল গরিব ও অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি শহরের বিভিন্ন এতিমখানাতেও শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তিনি।

কনকনে শীতের মধ্যে হঠাৎ পুলিশ সুপারের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। চুয়াডাঙ্গার রেলস্টেশনের এক বৃদ্ধা নারী বলেন, ‘পুলিশ বেটারা এখনে আইসা কম্বল দিয়া গেছে। এখন  আর শীত লাগছে না। রাতে ভালো করে ঘুমাতে পারবো। 

চুয়াডাঙ্গা রেল স্টেশনে থাকা এক বৃদ্ধ  বলেন, ‘রাতে রেল স্টেশনে প্রচণ্ড শীত পড়লেও কেউ শীতের কাপড় দেয় না। একটা কম্বলের জন্যি কত মানুষের কাছে যে গেছি বলতে পারি না। রাতে পুলিশেরা আমাদের অনেককে কম্বল দিয়েছে। 

কম্বল বিতরণ শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন  বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি।

শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন