অদম্য '১৯ এর আয়োজনে শীত উৎসব
এসেছে শীত গাহিতে গীত বসন্তেরই জয়- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিই বলেছেন। শীত এখন আর ভয় নয়, শীতকাল মানেই আনন্দ- উৎসব গান গাওয়া দিন। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়াারি পর্যন্ত শীতকাল। শীতকাল'কে উপভোগ করতে ময়মনসিংহের গফরগাঁওয়ে সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য '১৯ এবং অদম্য '১৯ পাঠাগার যৌথভাবে আলতাফ গোলন্দাজ অডিটোরিয়াম চত্বরে আয়োজন করেন এই শীত উৎসবের।
বুধবার (২৫ জানুয়ারি) সারাদিন ব্যাপী বই বিনিময় উৎসব,পিঠা উৎসব এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য মেলা,বির্তক উৎসব,জলবায়ু পরিবর্তনরোধে তরুণদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনা,আবৃত্তি সন্ধা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বই বিনিময় উৎসবে প্রায় ৫ শতাধিক বই বিনিময় করা হয়।তাছাড়া আবৃত্তি সন্ধ্যা এবং অন্যান্য আয়োজনেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এই আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার আবিদুর রহমান উপস্থিত হয়ে এমন দারুণ আয়োজনের জন্য ভূয়সী প্রশাংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পঁচাশি সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, প্রভাষক গোলাম মাহমুদ ফারুকী, শিক্ষক আবু সাঈদ, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, ২০২২ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী আতিফ আসাদ, অদম্য ১৯ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তায়েব মৃধা, সদস্য মাহিম, রিত্মিক, আফরান ইসলাম প্রমুখ।
অদম্য '১৯ এর প্রতিষ্ঠাতা মুহতাসিম ফুয়াদ জানাই,এই প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি এবং বইয়ের আলো পৌঁছে দিতেই অদম্য '১৯ এর এমন আয়োজন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied