ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এন কবির গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল কবিরের জন্মদিন উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ


কফিল উদ্দিন photo কফিল উদ্দিন
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ৩:৩৬
বাংলাদেশের পর্যটন খাত নিয়ে কাজ করছেন এমন অনেক নামিদামি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম এন কবির গ্রুপ। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের কৃতি সন্তান হাজী মোঃ নুরুল কবির। পাশাপাশি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন।  আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার বাইতুল মোকাররমের পূর্ব গেটে তার জন্মদিন উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ  করা হয়েছে। হাজী মোঃ নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। 
 
প্রধান অতিথি বলেন, আমি মনে করি মানুষকে খাওয়ানোর থেকে পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। প্রত্যেকে যার যার জায়গা থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। আগামী দিনগুলোতে এন কবির গ্রুপ বেশি বেশি জনগণের জন্য কাজ করবে এবং বাংলাদেশের কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।
 
মোঃ নুরুল কবির বলেন, আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী যেন জনগণের জন্য সেবা করতে পারি। আগামী দিনগুলোতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও শিক্ষা প্রতিষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। 
 
খাদ্য বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাংলা একাডেমীর  সাধারণ সম্পাদক আজিজুর রহমান মিজি, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, সহ- সাংগঠনিক সম্পাদক আজাদ ইসলাম, মোঃ রবিউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জামিল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোসাব্বির আলম, আনিসুর রহমান, পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্য হাজী মোঃ ফারুক হোসেন, ছাত্র পরিষদের সহ দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়েম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২