আগামীপ্রজন্ম অসাম্প্রদায়িক চেতনায় বড় হউক : আ জ ম নাছিরউদ্দিন
চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর জেএম সেন হলে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
স্বরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়ে বাঙ্গালি দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। হাজার বছর ধরে এই অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মূলভিত্তি হয়ে পথ দেখিয়ে চলেছে। এই বাংলার সকল সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বন্ধন আরো সুদৃঢ় হয়েছে। আমাদের আগামী প্রজন্ম অসাম্প্রদায়িক চেতনায় বড় হউক, একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে অসাম্প্রদায়িকতাই হোক মূলভিত্তি -এই মোটোকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি অনিক নাথ আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমিত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রধান বক্তা ছিলেন এডিশনাল পিপি এড. চন্দন কুমার তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, হিল্লোল সেন উজ্জ্বল, প্রণব সাহা,এড. ধৃতিমান আইচ, মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী, এড. দীপক চন্দ্র নাথ, এড. টিপুশীল জয় দেব, অপরেশ দাশ, নিউটন কান্তি দে, আবদুল খালেক সোহেল, অনিন্দ্য দেব, বিটু মুহুরী, বিশ্বজিত চৌধুরী, টিসু দে, সৈকত চন্দ্র দাশ, দীপক বড়ুয়া, রুমেল শীল,শান্তনু ত্রিপাঠী, রফিকুল ইসলাম, সৌরভ দত্ত, কপিল দাশগুপ্ত, রকি চৌধুরী । শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণী অর্চনা কমিটির আহ্বায়ক রাজিব পালকাব্য ও সদস্য সচিব এ্যানি গুপ্তা। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ