ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা : জব্দ করা হয়েছে হাইড্রোলিক হর্ন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-১-২০২৩ দুপুর ১১:৪৯
পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট সংলগ্ন শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ৪টি বাস ও ৬ টি ট্রাক চালককে ১০টি মামলায় ৮ হাজার ৯ শত) টাকা জরিমানা আদায় করা হয়।অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ২১(একুশ) টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ করা হয়।

খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউশন প্রদান করেন।মোবাইল কোর্টের সার্বিক সমন্বয় করেন,পরিবেশ অধিদপ্তর ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর সে সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয়। একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয় । খুলনা জেলার আনসার সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়