ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানবীর,সম্পাদক কানন
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া সভাপতি ও জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল ১১ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে জেলার ৫৬০ জন আইনজিবী ভোটাধিকার প্রয়োগ করে । বৃহস্পতিবার দিবাগত শুক্রবার মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজিবী সমিতির নির্বাচনে সিনিঃ সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এস এম মোস্তাক আহমেদ,সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক -১ পদে অ্যাডভোকেট বশীর আহম্মদ খান,যুগ্ম সাধারন সম্পাদক -২ পদে অ্যাডভোকেট মোঃ রাশেদ মিয়া হাজারি,সম্পাদক পাঠাগার পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবু ইউসুফ, সম্পাদক তথ্য প্রযুক্তি পদে অ্যাডভোকেট আব্দুল জব্বার মামুন,সমাজ কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন আতিক, সম্পাদক মহিলা বিষয়ক পদে অ্যাডভোকেট দিলশাদ ইয়াসমিন, অডিটর পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ছেন -অ্যাডভোকেট মোঃ রেজোওয়ানুর রহমান রণি, অ্যাডভোকেট মোহাম্মদ আল- মামুন, অ্যাডভোকেট জিল্লুর রহমান ও অ্যাডভোকেট মীর মোহাম্মদ রাইসুল আহমেদ রাসেল।
মোট ১৫ টি পদের জন্য ভোট যুদ্ধে সভাপতি ছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোট ১০ পদে এবং সাধারন সম্পাদক পদ সহ মোট ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় লাভ করে। মহিলা বিষয়ক সম্পাদক পদে ১জন সতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।
এমএসএম / এমএসএম
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
Link Copied