ধামইরহাটে জমি দখলকে কেন্দ্র করে দিনের বেলায় ফসল ধ্বংস করলো প্রতিপক্ষরা
নওগাঁর ধামইরহাটে জমি দখলকে কেন্দ্রকরে প্রকাশ্য দিবালোকে গম ক্ষেতের ফসল ধ্বংস করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার জাহানপুর ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন নানাইচ গ্রামের মৃত কাবদের আলীর ছেলে ফরিদ হোসেন (৪০)সহ অপর দুই ভাই আইয়ুব হোসেন ও আব্দ্রু রশিদ ২০০০ সালে নানাইচ মৌজার ৪৮১ নং খতিয়ানভুক্ত ৩৫২২ নম্বর দাগে ১২ শতাংশ জমি ভোগ দখল ও চাষাবাদ করে আসছেন। খরা মৌসুমে ওই জমিতে গমও চাষ করেছেন ভুক্তভোগী ফরিদ হোসেন। এমন সময় চলতিমাসের গত ২৬ জানুয়ারী সকাল ৭ টায় প্রতিপক্ষ মৃত ফয়েজ উদ্দিনের আকন্দের ছেলে কাশেম, তোফাজ্জল, নজরুল ইসলাম ভোদো গং ও অপর বিবাদী আলমগীর হোসেনের হুকুমে প্রায় ১০ জনের একটি সংঘবদ্ধ দল লাঙ্গল দিয়ে গম ক্ষেতের ফসল ধ্বংস করে দেন। ঘটনা জানতে পেরে ফরিদ ও তার ভাই গম ক্ষেতে আসলে ধারালো অস্ত্র নিয়ে অবস্থানকৃত বিবাদীদের হুমকি-ধামকিতে ভুক্তভোগী ফরিদ ও তার ভাই জমি থেকে পালিয়ে আসে। লাঙ্গল দিয়ে গম ক্ষেত নষ্ট করায় বাদী ফরিদ হোসেনের ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ফরিদ হোসেন বলেন,‘আমার জমির গমক্ষেতে ৪ দিনপূর্বেও আমার প্রতিপক্ষরা রাসায়নিক স্প্রে করে নষ্ট করার চেষ্টা করেছিল, তার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটালো কাশেম গং রা।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত মো. কাশেম বলেন, ‘আমার জমি তারাই জবর দখলের চেষ্টা করছিল, তাই আমি ্ওই জমির গম ধ্বংস করে নিজেদের জমি দখলে নিয়েছি।’
স্থানীয় জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, জমির মালিকানা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার চলমান, এই মুহুর্তে এমন ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছিল উভয়েই।’
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বৃহস্পতিবার রাতেই অভিযোগ পেয়ে একজন সাব-ইন্সপেক্টরকে ঘটনার তদন্তের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে, ঘটনা তদন্ত করে প্রকৃত জমির মালিককে আইনগত সহযোগিতা প্রদান করা হবে।’
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন