কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ী আটক
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে অর্ধশতাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কাদিপুর ইউনিয়নের মো. গৌছ আলীর ছেলে মো. কামাল মিয়া (২৬) ও একই ইউনিয়নের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯)।থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied