মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর স্টেকচার মালামাল নিয়ে বিদেশী জাহাজ এম,ভি মারস ভিড়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি মারস। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়া জাহাজটি হতে বিকেল পাঁচটার দিকে এ পণ্য খালাস শুরু হয়েছে। এরপর এ সকল মালামাল নদী পথে যাবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের রেলওয়ে সেতুর জেটিতে।
বিদেশী জাহাজ এম,ভি মারস'র স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশ ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি মারস গত ১৬ জানুয়ারী ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এরপর শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে জাহাজটি মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১৯৩ প্যাকেজে ১ হাজার ৫শ ১৯ মেট্টিক টন স্টেকচার পণ্য রয়েছে। এটি হক এন্ড সন্স লিমিটেড'র ৫ম স্টেকচার আমদানী চালান। জেটিতে অবস্থানরত এ জাহাজ হতে শুক্রবার বিকেল ৫টার দিকে মালামাল খালাস শুরু হয়। জাহাজ হতে এ মালামাল নামিয়ে সরাসরি দেয়া হবে নৌযানে। সেই নৌযানে নদী পথে এ মালামাল যাবে রেলসেতুর জেটিতে।
প্রতিমাসে রেলসেতুর বিভিন্ন ধরণের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে বিদেশী বানিজ্যিক জাহাজ। উল্লেখ্য, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের যমুনা নদীর উপর বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে এ রেলসেতুর।
প্রীতি / প্রীতি
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত