মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট চক্রের ৫ বাংলাদেশী আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাশ্ববর্তী সেলাংগরে অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি চক্রের সাথে জড়িত ৫ বাংলাদেশীসহ ৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার(২৮জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) জাল ওয়ার্ক পারমিট তৈরির সংবাদ পেয়ে সেলাংগরের চারটি আস্তনায় অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশী ও ২ জন স্থানীয় নাগরিককে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে বাংলাদেশের ১৭টিসহ বিভিন্ন দেশের ৬০ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বেশকিছু পাসপোর্টে জাল ওয়ার্ক পারমিট লাগানো ছিল। এসময় আরো উদ্ধার করা হয় একটি প্রাইভেটকার। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ ৯ মাস ধরে জাল ওয়ার্ক পারমিট তৈরির কাজ করছে তারা।
একটি জাল ওয়ার্ক পারমিট বিক্রি হতো প্রায় লাখ টাকা। ইতিমধ্যে এই চক্রটি জাল ভিসা বিক্রি করে হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। আটককৃতদের বয়স আনুমানিক বয়স ২৮ থেকে ৫০ বছর। তবে কারোর নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগের প্রধান। সবাইকে দেশটির অভিবাসন বিভাগের আইনের ১৯৬৬ ও পাসপোর্ট আইনের ১৯৫৯/৬৩ ধারায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রীতি / প্রীতি
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা