ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে প্রবাসী মামাকে মারধর করলেন ভাগ্নে-ভাগনি জামাই


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ৪:৩৫

বসতবাড়ি পরিমাপের মাঝে ইতালী প্রবাসী হেমায়েত তালুকদারকে মারধর করার অভিযোগ প্রতিপক্ষ ভাগ্নে নূর ইসলাম তালুকদার ও তাঁর বোন জামাই রাজিব মোল্লার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে (২৭ জানুয়ারী) মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আনেছ তালুকদারের ছেলে হেমায়েত তালুকদার (৪৫) বাড়িঘর করার উদ্দেশ্যে ইতালি থেকে সপরিবারে দেশে এসেছেন। বাড়ির জায়গা নিয়ে পূর্ব থেকেই দ্বন্দ থাকায় শুক্রবার এ নিয়ে স্থানীয় সালিস দরবার হয়। সালিসকারীগণ জুমার নামাজ আদায় করতে গেলে ওই এলাকার আ: গফুর তালুকদারের ছেলে নূল ইসলাম তালুকদার (৩৫) এবং পশ্চিম নয়াচর এলাকার মৃত হবি মোল্লার ছেলে রাজিব মোল্লা (৩২) দুজন মিলে হেমায়েত তালুকদারের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় হেমায়েত তালুকদারের বাম হাতের কুনই ভেঙ্গে যায়।

ভুক্তভোগী হেমায়েত তালুকদার বলেন, সবাই জুমার নামাজ পড়তে গেলে পূর্বকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে নূর ইসলাম তালুকদার ও তার বোন জামাই রাজিব মোল্লা আমাকে ব্যাপক মারধর করে। বাড়ির লোকজন আমাকে উদ্ধার না করলে ওরা আমাকে মেরে ফেলতো। এসময় আমার স্ত্রী জোসনা বেগম আহত হয়। তার ৩ ভরি স্বর্ণের চেইন এবং ঘরের ভিতর প্রবেশ করিয়া লাকেজ ভাঙিগয়া সাত লক্ষ টাকা নিয়ে যায়। যাওয়ার আমাকে হত্যার হুমকি দিয়ে যায়।

প্রতিবেশী রুনা বেগম বলেন, নামাজের সময় আমরা সবাই রান্না করতেছি; এখানে এসে দেখি কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি। রাজিব মোল্লা অনেক মারধর করে হেমায়েত তালুকদারকে। এতে সে গুরুতর আহত হয়েছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি।

প্রতিবেশী সিদ্দিক বলেন, আমরা নামাজ পড়ে এসে দেখি এই অবস্থা। হেমায়েত কে মারধর করছে রাজিব ও নূর ইসলাম তালুকদার। মারামারির ঘটনা সম্পর্কে জানতে চাইলে পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান লাবলু বলেন, তারা নিজেরা নিজেদের মধ্যে দ্ব›দ্ব করেছে। উভয়ই আমার লোক। আইনে যা আছে আপনারা তাই করেন।

অভিযুক্ত নূর ইসলাম তালুকদার ও তাঁর বোন জামাই রাজিব মোল্লা কে বাড়িতে পাওয়া যায় নি। বাড়িতে থাকা মহিলারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। নূর ইসলাম তালুকদারের স্ত্রী শাফি বেগম বলেন, উভয়ই ধাক্কাধাক্কি করেছে হেমায়েত পড়ে গিয়ে আঘাত পেয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করবো এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

প্রীতি / প্রীতি

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু