ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে ওষুধ ব্যবসায়ীর হাতে সাংবাদিক লাঞ্চিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৩:৪৭

পিরোজপুরের ইন্দুরকানীতে ঔষুধ ব্যবসায়ী কতৃক হামলা ও লাঞ্চনার শিকার হয়েছেন নাছরুল্লাহ আল কাফী নামের এক সংবাদকর্মী। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। সংবাদকর্মী নাছরুল্লাহ আল কাফী দৈনিক মানবকন্ঠ ও বার্তা বাজার (অনলাইন) পত্রিকার পিরোজপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জানাযায়, ইন্দুরকানী বাজারে আব্দুল্লাহ ফার্মেসী নামে এ প্রতিষ্ঠানের দাপুটে ঔষুধ ব্যবসায়ী মিরাজুলের স্ত্রী ও সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর স্ত্রীর কাছে সেলাই মেশিন বাবদ ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে মিরাজুল ও নাছরুল্লাহ’র মধ্যে কথার কাটাকাটি হয়। এবং মিরাজুল গালাগালি করে একপর্যায়ে সে ভিডিও ধারন করতে গেলে উত্তেজিত হয়ে দাপুটে ঔষুধ ব্যবসায়ী সিরাজুল তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তার ভাই মিরাজুলসহ ৩থেকে ৪জন মিলে সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করে। পরে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী বলেন, রাতে রানা নামে একজন আহত ব্যক্তিকে নিয়ে ঔষুধ কিনতে যাই। তখন আমার স্ত্রীর কাছে মিরাজুলের স্ত্রী ৫/৬ শত টাকা পাবে কি না এ বিষয় আমি জানতাম না। হটাৎ আমার কাছে সে টাকা চায় ঔষুধ ব্যবসায়ী মিরাজুল। তখন আমি এসব বিষয় জানিনা বল্লে গালাগালি করে মিরাজুল ও তার ভাই সিরাজুল। তখন আমি তাদেরকে এর আগেও একাধিকবার সাধারণ মানুষদেরকে ‘মারধর ও খারাপ আচরণের অভিযোগ আছে’ এই প্রশ্ন করে ভিডিও করতে গেলে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে।

অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী তার স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। পরে নাছরুল্লাহ আল কাফীকে কয়েকটি কিল ঘুষি দিই।

সংবাদকর্মীর স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, মিরাজের স্ত্রী হাবিবার সাথে কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছিল। সেলাই মেশিনে সমস্যা ছিলো। এ সমস্যা ও সেড়ে দেওয়ার কথা বলেছে। তা না হলে অন্য কোথাও বিক্রি করে দেয়ার কথা বলেছে। তার পরেও এমন ঘটনা কেন করেছে। আমি আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে মারধরের বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। পাওনা টাকার ঘটনা নিয়ে ভিডিও ধারন করার সময় হামলার শিকার হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিউল হক মিঠু বলেন ইন্দুরকানীতে ওষুধ ব্যবসায়ী কর্তৃক সংবাদকর্মী  লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি  ও ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও মিরাজুল এর আগেও ব্যবসায়ী মহারাজ এবং সোহেল নামে এক কলেজ ছাত্রকে ২/৩ বার মারধর করে বিভিন্ন হয়রানি করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে ভুল চিকিৎসা সহ নানা অভিযোগ।

প্রীতি / এমএসএম

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ