মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ
মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। নেত্রকোনার মোহনগঞ্জে মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে পূর্ব টেঙ্গাপাড়া ঐক্য পরিষদ।
শহরের কাজী অফিস মোড় থেকে মশাল মিছিল শুরু হয়ে পৌর শহরের সাধারণ পাঠাগার, পৌরসভার সামন দিয়ে টেংগাপাড়া অলিগলি প্রদক্ষিণ করে। উপজেলার গেইট থেকে কাজী অফিস মোড় এসে বিক্ষোভ মশাল মিছিলটির সমাপ্তি ঘটে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব টেঙ্গাপাড়া ঐক্য পরিষদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মশাল মিছিলসহ তিনদিন বিক্ষোভ মিছিল করা হয়।
মশাল মিছিলে স্লোগানে স্লোগানে বলেন, 'মাদক কারবারির চামড়া তুলে নিব আমরা' 'মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট একশান' 'মাদকের আস্তানা ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও'
এসময় তারা বলেন, মাদকের বিরুদ্ধে এ কর্মসূচি তিন দিন চলমান থাকবে। রোববার থেকে সোমবার পর্যন্ত আন্দোলন করেছি। মঙ্গলবার রাতেও করবো। তিনদিনের মধ্যে সকল মাদক ব্যবসায়ীদের উৎখাত করবো। 'তিনদিন পরেও যদি মাদকের কোনো আস্তানা থাকে তাহলে সমস্ত এলাকাবাসী মিলে মাদকের আস্তানা ভেঙ্গে দিব' প্রতিদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মাদক নির্মুল না হচ্ছে।
আশরাফুল আলম সুমন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সামাজিক আন্দোলন প্রয়োজন। একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না।
যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত,চুরি,ডাকাতি ও রাহাজানি জড়িত। যারা মাদক সেবন করে,মাদকের ব্যবসা করে তাদের তাদের হুঁশ-জ্ঞান থাকে না। কিন্তু আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি।
এখানে আমাদের শিক্ষার্থী এবং সংগঠনের যারা আছেন তাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের নেতৃত্বে তাদের নিয়ে আমরা কাজ করব।
মিছিলে নেতৃত্ব দেন, টেংগাপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক আশরাফুল আলম শুভ, সদস্য-সচিব নূর মোহম্মদ আকাশ, আব্দুর রাজ্জাক, আশরাফুল আলম সুমন,মো. বিল্লাল হোসেন, আরিফ আশরাফ সৈকত ও সংগঠনের নেতৃবৃন্দরা। মশালসহ তিনদিনের বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন ফিরোজ আহমেদ সঙ্গ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার