ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:৩৬

ভূমি মন্ত্রণালয় কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ হিসেবে সম্মাননা লাভ করেছেন শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবনীমূলক কর্মপদ্ধতি এবং জনসেবার প্রতি অসামান্য আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই কৃতিত্বপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শেরপুর জেলায় সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। খাসজমি সংরক্ষণ, ভূমিদস্যুতা দমন এবং রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন।
এছাড়া অটোমেটেড ভূমি সেবা চালু, ডিজিটাল ভূমি ডাটাবেজ তৈরি এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে তিনি দ্রুততর, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলেছেন। ফলে সাধারণ মানুষ এখন সহজে ও দ্রুত ভূমি-সংক্রান্ত সেবা পাচ্ছেন।
জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনকে জেলাবাসী গর্বের সঙ্গে স্বাগত জানিয়েছে এবং আগামী দিনগুলোতে আরও বড় সাফল্য কামনা করেছে।
শেরপুর জেলা প্রশাসনের এই অর্জন প্রমাণ করে, সঠিক নেতৃত্ব ও জনকেন্দ্রিক প্রশাসনের মাধ্যমে উন্নয়ন ও সুশাসনের রোল মডেল গড়ে তোলা সম্ভব।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত