ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনায় ৩ টুকরো ও ২ টি স্বর্ণের বার সহ এক প্রাচারকারী আটক


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৩:৫৯
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন মেমনগর স্কুলের সামনে থেকে ২৫ ভরি স্বর্ণের ৩টি টুকরা ও ২ টি বার সহ হৃদয়(১৯) নামের  এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। ২৯ জানুয়ারি রোববার বেলা ১১ টার দিকে উপজেলার দর্শনা- মুজিবনগর সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে  থেকে একটি মোটরসাইকেল ও  স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে। স্বর্ণের বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নেওয়া হচ্ছিলো। পুলিশ জানান , চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক গোপন সংবাদের  ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে এস আই শহিদুল বাসার, এসআই শিহাব উদ্দিন,  এসআই সাজ্জাদ হোসেন এ এস আই বিজন আবেদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দর্শনা রামনগরে অভিযান চালায় । এসময় একটি মোটরসাইকেল চালক হৃদয়কে থামার সংকেত দিলে সে তার কাছে থাকা সাদা কস্ট্রেপ  দ্বারা মোড়ানো একটা পোটলা রাস্তার পাশে ডোবায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে এবং ডোবায় নেমে স্বর্ণের ছোট বড় ৫ টুকরো বার আটক করে। যার ওজন ২শত ৯৫ গ্রাম(২৫ ভরি ২ রতি) যাহার  আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা। পরে 
ঘটনাস্থল পরিদর্শন করে চুয়াডাঙ্গা  অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান,  দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি)লুৎফর কবীর। অতিরিক্ত পুলিশ সুপার  তিনি বলেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলো। আমরা আটককৃত আসামির স্বীকারক্তির ভিত্তিতে গডফাদারকে খোঁজার চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন