ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্লুলেস আরিফ হত্যাকান্ডের মুলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে RAB-4


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৪:৫৫
ঢাকা জেলার আশুলিয়ার চঞ্চল্যকর ক্লুলেস আরিফ হত্যাকাণ্ডের মূলহুতাসহ ৪জনকে গ্রেফতার করেছে RAB 4। গত ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ অনুমান সকাল ১১ ঘটিকায় আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামের কেন্দ্রীয় গণ কবরের ভিতর বিবস্ত একটি লাশ পাওয়া যায় এবং স্থায়ী জনপ্রতিনিধির মাধ্যমে সংবিষ্ট থানাকে অবহিত করা হয় । পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে জানা যায় যে মৃত ভিকটিমের নাম আরিফ হোসেন (১৯) সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর থানার বাজরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে । সে কালিয়া কইরের বিশ্বাস পাড়া এলাকায় একটি পোশাক রং তৈরির কারখানায় চাকরি করতো । গত ২১ জানুয়ারি ২০২৩ তারিখ সন্ধ্যায় বিশ্বাস পাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি । নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে না পেয়ে কালিয়া কইরের থানায় একটি সাধারন ডায়েরি করেন । গত ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ বিকালে নিহত আরিফের ফুফু জানতে পারে যে আশুলিয়া থানা অগত নামা একটি লাশ উদ্ধার করেছে । তাৎক্ষণিক নিহতের ফুফু আশুলিয়া থানায় এসে অজ্ঞত নামা লাশটি আরিফ( ১৯) কে সনাক্ত করে । ভিকটিমের বড় ভাই অজ্ঞাত নামা আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েলকরলেRAB4 আরিফ হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদেরকে আইনের আওতায় আনতে তৎক্ষণা ছায়া তদন্ত শুরু করে । এর ই ধারাবাহিকতায় RAB4 এর একটি অভিযানিক দল গত ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরিফ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন পূর্বক হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত মূলহোতা ১। সেন্টু সরদার (৩৫) জেলা রাজশাহী সহ ২। মোঃ জমির উদ্দিন ( ৩৩) জেলা দিনাজপুর ৩। রাব্বি আহমেদ (২৪) জেলা সুনামগঞ্জ ৪। মোঃ জহিরুল ইসলাম (৩৫) জেলা টাঙ্গাইল কে গ্রেপ্তার করতে সমর্থ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃত আসামি সেন্টু সরদার এর সাথে গাজীপুরের একটি গার্মেন্টস চাকরি করার সুবাদে মৃত ভিকটিম আরিফের সাথে পরিচয় হয় । পরিচয়ের এক পর্যায় আরিফ গার্মেন্টস এ চাকরি পাওয়ার জন্য সেন্টুর সাথে যোগাযোগ করে । তখন সেন্টু সরদার (ভুয়া জিএম) জমির উদ্দিন এর মোবাইল নাম্বার দেয় ও তার সাথে যোগাযোগ করতে বলে । মৃত ভিকটিম আরিফ জমির উদ্দিন এর সাথে যোগাযোগ করিলে জমির উদ্দিন গত ২১ জানুয়ারি ২০১৩ তারিখে আশুলিয়া এলাকায় দেখা করার জন্য বলেন ।ধৃত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ও সুকৌশলে আরিফকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতা সুতি গ্রামের কেন্দ্রীয় গণ কবরের ভিতরে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আরিফ এর মুখ চেপে ধরে ও পরিহিত প্যান্ট খুলে হাত পা বেঁধে মোটা অংকের টাকা দাবি করে । তারপর আরিফ টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে আসামিরা আরিফকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে । আরিফের মৃত্যু নিশ্চিত করার পর লাশটি কবরস্থানের নির্জন এলাকায় ফেলে আসামিরা ঘটনাস্থল থেকে দূরত্ব পালিয়ে যায় । পরবর্তীতে জানা যায় আসামিরা পেশাদার চাঁদাবাজ ও প্রতারক চক্র তারা সাধারণ মানুষকে বিভিন্ন গার্মেন্টসের ভুয়া জিএম ও সুপারভাইজার পরিচয় চাকরির প্রলোভণ দেখিয়ে মোট অংকের টাকা হাতিয়ে নিতো ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার