মাদারীপুরে একই পরিবারের ৪ জন ইসলাম ধর্ম গ্রহণ
মাদারীপুরের কালকিনিতে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিট করে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। খাঞ্জাপুর ইউনিয়নের সোমংসিং গ্রামের অশোক মিত্র (৬৫) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৃহস্পতিবার স্বপরিবারে আদালতে গিয়ে নাম পরিবর্তনে করে আবদুল্লাহ এবং স্ত্রী পার্বতী মিত্রের (৫০) স্থলে খাদিজা বেগম, বড় ছেলে আকাশ মিত্রের (৩০) স্থলে আব্দুর রহমান, ছোট ছেলে অরণ্য মিত্রের (২৫) স্থলে মুহাম্মদুল্লাহ নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আব্দুর রহমান ও মুহাম্মদুল্লাহ দিনমজুরের কাজ করে পরিবারের ভরণ-পোষণ করেন।
আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসার জীবনের একপর্যায়ে স্ত্রীর কাছে বিষয়টি প্রকাশ করলে সে আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স) প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে কালকিনি পৌরসভার পশ্চিম মিনাজদী গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছে।
পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি আবদুর রহমান কালকিনি ভূরঘাটা রোডের রেন্ডিতলা মেসার্স হানিফ এন্টারপ্রাইজ নির্মিত দোকানের একটি দোকানে মটরসাইকেল গ্রেস করেছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied