রং-তুলি'র আঁচড়ে রঙিন হয়ে ওঠেছে গফরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাস
আঁকাবাঁকা গ্রামীণ মেঠোপথ। দুই পাশে সবুজ গাছগাছালি। দীর্ঘ পায়ে দৌড়াচ্ছে ঘোড়া, রঙি পাখা মেলে উড়ছে প্রজাপতি আবার কখনো পেখম মেলেছে ময়ূর।
এসবই আসলে নানা ছবির বিবরণ।
মধ্যদুপুর। সূর্য ঠিক তখন মাথার উপরে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের কলা-ভবনের পাশের দেয়ালে রঙ-তুলি নিয়ে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন শিক্ষার্থীসহ "লোকজ সুন্দর" প্রকল্পের সহযোগী চিত্র শিল্পী জ.ই.সুমন । কেউ রং তৈরি করছেন, কেউবা আবার গোল বিত্ত আঁকছেন । আবার কেউ সেই রং দিয়ে সাদা দেয়াল রাঙিয়ে তুলছেন।"লোকজ সুন্দর" প্রকল্পের অংশ হিসেবে অঙ্কন করা হচ্ছে এই দেয়ালচিত্রটি। রং-তুলির আঁচড়ে দেয়ালচিত্রে ফুটে উঠছে বাংলাদেশের সংস্কৃতি ।

দেয়ালটির গায়ে ছোঁয়া লাগছে হরেক রকমের রঙ-তুলির। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের কলাভবনের পিছনের অংশ থেকে শিক্ষক ডরমিটরি ও কলেজ ছাত্রী হোস্টেল পর্যন্ত সড়কের বিভক্তি রেখার উভয় পাশে কলেজের শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আলপনা আঁকেন। দীর্ঘ এ আল্পনায় রঙিন করে তুলেছে গফরগাঁও সরকারি কলেজের এ পথ।
আনন্দঘন উৎসবমুখর পরিবেশে আর মুগ্ধ বিস্ময়ে রং তুলির আঁচড়ে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলেন আবহমান গ্রাম বাংলা ও বাঙালি সংস্কৃতির সুবিশাল ঐতিহ্য। চিত্রশিল্পী জ.ই.সুমন প্রায় ১৫ জন শিক্ষার্থীদের নিয়ে অনন্য এ কর্মযজ্ঞ বাঙালির প্রাণের উৎসবের আবহে যোগ করেছে ভিন্ন মাত্রা। নবীন প্রজন্মের উদ্যমী আঁকিয়েরা তাদের আলপনাকে গফরগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বহমানের আল্পনা হিসেবেও দাবি করেছেন।
চিত্র শিল্পী জ ই সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি নতুন রুপে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই আমাদের এই ক্ষুদ্র কর্মযজ্ঞ।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ প্রথমেই গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের প্রতি সাধুবাদ জানান। যার পৃষ্ঠপোষকতায় "লোকজ সুন্দর" প্রকল্পের দেয়াল আঁকা হচ্ছে হারিয়ে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি। তিনি বলেন, চিত্রের মতো রঙিন হোক কলেজের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ। এ-ই চিত্রযজ্ঞের মাধ্যমে নতুন প্রজন্ম হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং হীনমন্যতা দূর করে কলেজ থেকে শিক্ষা গ্রহন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied