খুলনার বাজারে এলপি গ্যাস সংকট
বর্তমানে গ্যাস সংকটের কারণে খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গত ২/৩ মাস যাবৎ অনেক কোম্পানি খুলনায় গ্যাস সরবরাহ করছে না। এজন্য পরিবেশকরাও ডিলারদের গ্যাস সরবরাহ করতে পারছে না। এতে করে খুলনায় এলপি গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে।
ঘরের গৃহিনীরা রিকসা করে দোকানে দোকানে ঘুরছেন কিন্তু গ্যাস পাচ্ছেন না। আবার দু’একটি কোম্পানির গ্যাস পাওয়া গেলেও পরিবেশকরা অন্যান্য কোম্পানির সিলিন্ডার গ্রহণ করছে না। ফলে গ্যাস সংকটের সুরাহা হচ্ছে না। খুলনার অনেক দোকান/বাজারের গ্যাসের খুচরা বিক্রেতারা বলছেন, দেড় থেকে দুই মাস যাবৎ গ্যাসের এ সংকট। চাহিদামত গ্যাসের সাপ্লাই কোম্পানির পরিবেশকরা দিচ্ছেন না।
এলপি গ্যাস ব্যবসায়ীদের বিবৃতিতে আরও বলা হয়, যে সমস্ত কোম্পানি গ্যাস সরবরাহ করছে না তার মধ্যে রয়েছে নাভানা, জি গ্যাস, ইউনিভার্সেল, গ্রীন, বেঙ্গল, ইউনি, ওরিয়ন, ডেল্টা, দুবাই বাংলা, বসুন্ধরা ও বেক্সিমকো। এতে করে খুলনা শহর ও আশপাশের এলাকার দোকান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যদি এভাবে আরও ৪/৫ দিন সংকট থাকে তাহলে একদিকে যেমন রান্নার গ্যাসের তীব্র অভাব দেখা দেবে, তেমনি ব্যবসায়ীদেরও পথে বসার উপক্রম হবে। এজন্য সরকার তথা খুলনা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
বিবৃতিদাতারা হলেন খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন, মোঃ রাকিবুল হাসান, মোঃ আব্দুল হানিফ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, মোঃ তামান্না, হফিজুর রহমান সিকদার, মোঃ জাকির হোসেন, মোঃ বাবর আলী, মোঃ আকতার হোসেন, বকশি সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, নাদিম মোল্লা বাবু, কামরান হোসেন কেমি, মোঃ নূর আলম, মোঃ জাফর ইকবাল সাবান, ইমুরুল কায়েস, মোহাম্মদ আলী, শামীম হাসান চান, মোঃ জাকির হোসেন, মোঃ রাজ, মোঃ মিজান চৌধুরী, মোঃ অহিদুজ্জামান, মোঃ হাবিব, মোঃ রানা, মোঃ মিলন, মোঃ মামুন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম বাবু প্রমুখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত