ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ কর্তৃক শিল্প সংক্রান্ত মামলার আসামি গ্রেফতার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ১২:১১

বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোপীনাথপুর সাকিনস্থ ডয়েডো মটরস বিডি লিমিটেড’এ একটি চুরির ঘটনা ঘটে। খুলনা টু মোংলা হাইওয়ে রোডের পূর্ব পার্শ্বে অবস্থিত এটি অবস্থিত। চুরি করার সময়ে দুইজনকে লোকজন ধরে ফেলে এবং ২/৩ জন পালিয়ে যায়। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ ঘটনাস্থলে পৌঁছে ধৃত আসামীদের গ্রেফতার করে। 

তথ্যসূত্রে জানা যায়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফ্যাক্টরী কর্তৃপক্ষের সহযোগিতায় আসামীদেরকে তাদের হেফাজতে নেয়। আসামীরা হলেন ১) মোঃ আসাদুল্লাহ আল গালিব (২১), পিতা- মোঃ তোতা মিয়া, মাতা- মৃত নাছিমা বেগম, সাং- বকুলতলা, থানা- মংলা ২) এস এম সালমি সায়াদ (৩০), পিতা- এস এম নুরুন্নবী, মাতা- সেলিনা বেগম, সাং- সুলতানিয়া, থানা- রামপাল, উভয় জেলা- বাগেরহাট। 

এ সময় আসমীদের নিকট হতে চুরি যাওয়া অনুমান ৪৯,৫০০ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র ফ্যাক্টরীর ম্যানেজার জনাব জয় প্রকাশ ঢালী (২৩) রামপাল থানায় হাজির হয়ে এজাহারনামীয় ২ (দুই) জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলা রুজু হওয়ার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের উপর উক্ত মামলার তদন্তভার প্রদান করেন। অত্র মামলার অন্যান্য আসামি গ্রেফতারের চেষ্টা সহ আইনানুগ সকল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬,খুলনা জানায়।

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়