ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে মদ পানে এক ব্যক্তির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ১:১২

মিরপুর দারুস সালামে অতিরিক্ত মদ পানে মশিউর রহমান (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

তিনি জানান, রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে টেকনিক্যাল এলাকায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাতে মশিউর রহমান মারা যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছে। মশিউর একটি বায়িং হাউজে চাকরি করতেন।

ওসি শেখ আমিনুল বাশার জানান, হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর সনদে উল্লেখ করেছে অ্যালকোহল পয়জনিং এর কারণে তার মৃত্যু। মৃত ব্যক্তির ধানমন্ডি এলাকায় বসবাস থাকতো। তার  বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে। আইনিপ্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি