পাইকগাছা থেকে খাবার অনুপযোগী ৪০মে টন চাউল ফেরত দিলেন ইউওনো
খুলনার পাইকগাছা থেকে ইনভয়েস ব্যতিত খাদ্যগুদামে খাবার অনুপযোগী চাল মজুদকালে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তা বন্ধ করে ফেরৎ দেয়া হয়েছে। সুত্র জানিয়েছে, রবিবার ভোরবেলায় সাতক্ষিরা থেকে দু'টি ট্রাকে ৪০ মেঃ টন খাবার অনুপযোগী মোটা চাল উপজেলা খাদ্যগুমামে পৌছালে কর্তৃপক্ষ ট্রাক থেকে আনলোড করে খাদ্যগুমামে মজুদ করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী মমতাজ বেগম তাৎক্ষণিকভাবে খাদ্যগুদামে পৌছে চাল মজুদ বন্ধ করে এ সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাইলে গুদাম কর্তৃপক্ষ ঐ মুহুর্তে তা দেখাতে পারেনি। পরবর্তীতে ইউএনও'র নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান খাদ্যগুদামে পৌছে ইনভয়েস ব্যতিত কি ভাবে চাল আনা হলো এ সংক্রান্ত বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলেন এ মোটাদানার নিন্মমানের চাল খাবার অনুপযোগী। বিষয়টি জানাজানি হলে গনমাধ্যম কর্মী থেকে শুরু করে স্থানীয় ও কপিলমুনির চাল ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ জানান, ৫শ টনের প্রোগাম এর মধ্যে সাতক্ষীরা সদর থেকে রবিবার সকালে দুটি ট্রাকে করে ৪০ মেঃ টন চাল খাদ্যগুদামে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করে আনলোড বন্ধ করে দেন । কিন্তু ইনভয়েস বা কগজপত্র ব্যতিত নিন্মমানের চাল কি ভাবে খাদ্যগুদামে পৌছালো বা কারা আনলো এ বিষয়ে জানার চেষ্টা করা হলে তিনি বলেন,সরকারি ভাবে এ চাল আনা হয়েছে। তিনি আরোও বলেন, সকালে কাগজপত্র বা ইনভয়েস দেখাতে না পারলেও দুপুরের পর এ সংক্রান্ত কাগজপত্র খাদ্যগুদামে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার তা যাচাই করে খাবার অনুপযোগী প্রমানিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে চাল ফেরৎ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, সকালে ট্রাকে করে চাল খাদ্যগুদামে পৌছিয়ে আনলোডকালে তা বন্ধ করে কাগজপত্র চাওয়া হলে দেখাতে পারেনি। বিকেলে কাগজপত্র দেখাতে পারলেও চাল খাবার অনুপযোগী হওয়ায় স্যাম্পল রেখে তা ফেরৎ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied