অনুমোদনবিহীন সার তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
দিনাজপুরের খানসামা উপজেলায় রওশন ট্রাইকো জৈব সার নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানি অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে উৎপাদন ও মোড়কজাত করে বাজারে বিক্রির অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আমতলী বাজার এলাকায় অবস্থিত কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার অরুন কুমার রায়সহ খানসামা থানা পুলিশের সদস্যবৃন্দ।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে সার তৈরি ও প্যাকেটজাত করায় ২০ হাজার টাকা জরিমানা করি এবং কারখানা থেকে ২৯ বস্তা সার জব্দ করি।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসান বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করি এবং অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেই। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার
Link Copied