ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেষ মুহূর্তের প্রস্তুতি, কাল বসছে মেলা

খুলনায় অমর একুশে গ্রন্থমেলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১১:৫১

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে কাল। ষ্টল তৈরী সহ সকল প্রস্তুতি শেষ। ফেব্রুয়ারী জুড়েই জাক-জমক ভাবে চলবে এবারের বইমেলা। নগরীর বয়রায় অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে ২৮ দিনব্যাপি এই বই মেলা অনুষ্ঠিত হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে বই মেলা। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুকুল কুমার মৈত্র জানান, বই মেলায় ১০০টি স্টল রয়েছে। যার মধ্যে বই, সরকারি, প্রকাশনী, খাবারের দোকান, কুটির শিল্পের জন্য স্টল বরাদ্দ দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থার বিগত বছরের তুলনায় জোড়ালো করা হয়েছে। সার্বক্ষনিক সাদা পোষাকে পুলিশ ডিবি থাকবে। ওয়াক থ্রো গেইট গেইট মেটাল ডিটেক্টর থাকবে। সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

১লা ফেব্রুয়ারী দুপুর ৩টায় বই মেলা উদ্বোধন করা হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা,খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো.শহিদুল ইসলাম।

জানা গেছে, বিগত বছর গুলোর মধ্যে ২০০৩ ও ২০০৪ সালে সাহিত্য সংসদ চত্বরে মেলার আয়োজন করা হয়। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্থানীয় সাহিত্য সংসদ বয়রা’র উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গণে একুশে বইমেলা উদযাপন করা হয়। এর মধ্যে ২০০৯ সালে সাহিত্য সংসদ ও বিভাগীয় গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে খুলনা জেলা প্রশাসন এ মেলা আয়োজন করে আসছে। 

খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক হামিদুর রহমান জানান,স্বাস্থ্যবিধি মেনে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে একুশে বই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বইয়ের পাশাপাশি খাবার ও কুটির শিল্পের স্টলও থাকবে। প্রতিটি ষ্টলের জন্য ৬৫০০টাকা নির্ধারন করা হয়েছে। 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বই মেলার নিরপত্তা ব্যবস্থায় কেএমপি ও খালিশপুর থানা পুলিশ সার্বিক তত্ত্বাবধানে সক্রিয় থাকবে। নিরাপত্তার স্বার্থে যেকোন ব্যবস্থা গ্রহণ করবে খালিশপুর থানা পুলিশ। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়