ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১২:২৭
ভোলাহাটে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সোনাজল মাঠে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা ৫০ একর ব্লক প্রদর্শনী হিসেবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা লাগানো হয়েছে।
 
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। এসময় স্বাগত বক্তব্যে ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী বলেন, সময় ও অর্থ সাশ্রয়ী হতে অবশ্য প্রযুক্তি নির্ভর হতে হবে। তিনি আরও বলেন, মেশিনের মাধ্যমে ধান সহ বিভিন্ন কৃষি চাষাবাদ করতে পারলে কৃষকের যেমন সময় বাঁচবে তেমনি অর্থ বাঁচবে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মোঃ নাইমুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার

বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ