ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১২:৪৭

রাজধানীর ভাটারায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। তার নাম রুপচান (২৮)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।  

এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহর ধোবাউড়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রূপচান। স্ত্রী, পরিবার নিয়ে ভাটারা খিলবাড়িরটেক এলাকায় থাকেন।

নিহত রূপচানের খালু বাদল মিয়া জানান, পুলিশের মাধ্যমে তারা রাতে খবর পান, ভাটারা ১শ ফিট রাস্তায় একটি ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পুলিশেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।  

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

প্রীতি / প্রীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি