ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে খালাস পেলেন পত্নীতলার সাংবাদিক আজাদ


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১:৪৯
২০১৮ সালের ১১ এপ্রিল করোনা মহামারি সময়কালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে  গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় দৈনিক অবজারভার, দৈনিক সোনার দেশ সহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের পত্নীতলা প্রতিনিধি।  তিনি নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। গ্রেফতারের পর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।  ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আট মাস ১৮ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হোন  সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ।
 
ডিজিটাল নিরাপত্তা আইনে করা ঐ মামলায় পত্নীতলা থানার এসআই মো. জিয়াউর রহমান প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, আটক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ নিজ ফেইসবুক আইডি ও কয়েকটি অনলাইন পোর্টাল ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্তিমুলক সংবাদ ও ছবি প্রকাশ করে গুজব ছড়িয়ে আসছিল। সর্বশেষ ২০২০ সালের  ১১ এপ্রিল তারিখে রাতে ডিউটি অবস্থায় লোকমুখে তিনি জানতে পারেন যে, ধৃত সাংবাদিক ইখতিয়ার উদ্দীন করোনা ভাইরাস নিয়ে তার নিজ ফেইসবুক ব্যবহারের মাধ্যমে নানারকম গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমুলক প্রচারণা চালাচ্ছেন। এর প্রেক্ষিতে সঙ্গীয় ফোর্স ও অফিসারসহ ১২ এপ্রিল রোববার রাত ৩.৩০ মিনিটে নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তাঁর ফেসবুক আইডি চেক করলে নানারকম ভিভ্রান্তিমুলক প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে যে, নানা রকম গুজব সম্বলিত লেখা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শেয়ার ও প্রচার করে ইচ্ছেকৃত ভাবে একে অপরের প্ররোচনা ও সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুন্ন করিয়া বিভ্রান্তি ছড়াইয়া, অপপ্রচার ও জনসাধারণের মধ্যে ভীতি ও আংতক সৃষ্টি করিয়া আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য সম্বলিত ছবি ধারণ করে ফেইসবুকে প্রচার ও শেয়ার করিয়া জনসাধারণের মধ্যে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম করিয়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ০৫ (১) (খ)/২৭ (১) (গ)/৩১ (১)/৩৫ (১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে।দীর্ঘ আট মাস ১৮ দিন জামিনে মুক্ত হওয়ার পর দীর্ঘ প্রতিক্ষার পর ৩১ জানুয়ারি ২০২৩ ইং মঙ্গলবার  ইখতিয়ার উদ্দিন আজাদ  ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে খালাস পেলেন। এই রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির