বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরী হবে বাংলাদেশে: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিকেএসপি থেকে যেমন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তৈরী হয়েছে, একইভাবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরী হবে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি থেকে। মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী আরো বলেন, ৭০ একর জায়গায় উপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার নেকনেলজি পার্ক নির্মানের ফলে ২০৪১ সালের মধ্যে ৪র্থ শিল্প বিল্পবে নেতৃত্ব দিতে বাংলাদশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরী করার জন্য এই প্রকল্পের উদ্দেশ্য। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লিডারশীপ তৈরী হবে এখান থেকে। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভিশন দিয়েছেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এটি সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ নির্মানের।
জুনাইদ আহমেদ পলক বলেন, এই স্মার্ট বাংলাদেশের ৪টি স্থম্ভ নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। সেটি হলো, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমিক, স্মার্ট গভারমেন্ট, স্মার্ট সোসাইটি। এগুলো বাস্তবায়নের জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে একটি একাডেমিক ভবন, একটি বিজনেস এরিয়া থাকবে। ২০৪১ সালকে স্মরনীয় করে রাখতে ২০ একর জায়গা সংরক্ষিত করে রাখা হয়েছে। ২০৪১ টাওয়ার মানে ৪১ তলাবিশিষ্ট টাওয়ার এখানে নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ ঘোষ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ অনেকেই। পরে প্রতিমন্ত্রী ও আগত অতিথিরা শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নেন ও এই উপজেলাকে দেশের প্রথম স্মার্ট উপজেলার কার্যক্রমের উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied