সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ইউরোপের দেশ সুইডেনে পবিত্র আল-কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীরা। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জয় বাংলা ভাষ্কর্যের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীদের নারায়ে তাকবির- আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম- এক হও এক হও, পবিত্র কুরআনের অবমাননা- সইবো না সইবো না, সুইডেনের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাষ্কর্য থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জয় বাংলা ভাষ্কর্যের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন 'সুইডেনে কোরআনে আগুন দিয়ে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়েছ। সারা পৃথিবীর মানুষ আজ জেগে উঠেছে। ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত সমস্ত মানুষ আজ রাস্তায়। এই ঘটনায় আমরা ব্যাথিত,আমরা আহত হয়েছি। আমরা আমাদের স্থান থেকে এই নেক্কারজনক ও ঘৃণ্য কাজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।'
প্রসঙ্গত, সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে প্রকাশ্যে পবিত্র আল-কোরআন পোড়ানোর এ ঘটনা ঘটিয়েছেন কট্টর ডানপন্থি নেতা পালুদান। এছাড়াও, প্রতি রমজানে সুইডেনের বিভিন্ন শহরে আল-কোরআন পোড়ানোর ঘোষণা দেয় উগ্ৰ ও কট্টরপন্থী এই নেতা ।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ