দাওয়াতে যেতে না পেরে,বাবার সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
পিরোজপুরের ইন্দুরকানীতে দাওয়াতে যেতে না পেরে মোঃ ইয়াসিন মৃধা (১৩) নামে এক মাদরাসা ছাত্র বাবার ওপর অভিমান করে আত্মহত্যার করেছেন।গত রোবাবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার পাড়েরহাটের টগড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মোঃ ইয়াসিন মৃধা উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া এলাকার মোঃ এনায়েত মৃধার ছেলে ও স্থানীয় টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র।নিহতের পরিবার ও স্থানীদের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, রোববার বিকালে বাড়ির পাশে -আকন বাড়িতে ইয়াসিন মৃধার আকিকার দাওায়াত ছিল।
দাওয়াতে যাওয়ার জন্য মোঃ ইয়াসিন মৃধা বাবার কাছে আকিকার উপহার কেনার জন্য টাকা চায়।
কিন্তু বাবার কাছে টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে পারেননি। এজন্য দাওয়াতে যেতে নিষেধ করেন বাবা । পরে মোঃ ইয়াসিন দাওয়াতে যেতে না পেরে বাবার সঙ্গে অভিমান করে রাতে শোয়ার ঘরের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ ইয়াসিন মৃধাকে মৃত্যু ঘোষণা করেন।
মোঃ ইয়াসিনের বাবা এনায়েত মৃধা এই প্রতিবেদককে বলেন, পাশের আকন বাড়িতে মোঃ ইয়াসিনের আকিকার দাওয়াত ছিল। আমার কাছে ছেলে আকিকায় উপহার নেওয়ার জন্য টাকা চেয়েছিল। কিন্তু ওই সময় আমার কাছে টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে পারিনি। এতে সে অভিমান করে রাতে শোয়ার ঘরের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে।ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, টগড়া গ্রামের ইয়াসিন নামের ওই মাদরাসা ছাত্রটি দাওয়াতে যেতে না পেরে বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
Link Copied