সরাইল ও আশুগঞ্জে উপ-নির্বাচনের ভোটার কম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ১৩২টি কেন্দ্রে একযোগে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।আজ সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত সরাইল সদর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র, উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। তবে ফাঁকা কেন্দ্রেই সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটগ্রহণ নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ১১০০ পুলিশ সদস্য, ১৫৮৪ জন আনসার সদস্য, ৪ প্লাটুন বিজিবি সদস্য এবং র্যাবের ১০টি টিম কাজ করছে।
এছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।স্থানীয় একজন ভোটাকে বলতে শোনা যায়, ভোট দিতে আসলাম, কিন্তু কোনো ভোটার নাই। ভোটারের চেয়ে পুলিশের সংখ্যা বেশি।নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন— বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম।তবে সাত্তারের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচারণার কারণে সুবিধাজনক অবস্থানে আছেন তিনি।
তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদেকেই ধরা হচ্ছে।তবে গত ২৭ জানুয়ারি থেকে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ ‘নিখোঁজ’ আছেন বলে দাবি তার পরিবারের। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে গত রোববার আসিফের স্ত্রী মেহেরুন নিছা এবং বাড়ির কেয়ারটেকারের ফাঁস হওয়া ফোনালাপে শোনা গেছে— পূর্ব প্রস্তুতি নিয়েই স্বেচ্ছায় ‘আত্মগোপন’ করে আছেন তিনি। ঘটনার চারদিন পর আসিফের সন্ধান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তার স্ত্রী মেহেরুন নিছা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান