নির্বাচন সুষ্ঠু হচ্ছে না দাবী স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর
সরাইল-আশুগন্জ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা দাবি করছেন,নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।আজ বুধবার দুপুর ১টার দিকে আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রে ভোট দিতে আসেন মেহেরুন্নিছা। তবে তিনি ভোট প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচন স্থগিতের দাবি জানান।মেহেরুন্নিছা বলেন,এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটারা ভোট দিতে আসলেও সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। এই অবস্থায় ভোটগ্রহণ স্থগিতের দাবি করছি।তিনি বলেন, 'আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল সবারই জানা।ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগন্জ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে এখনো নিখোঁজ না আত্মগোপনে আছেন তা নিয়ে চলছে জলপনা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান