শেষ হলো মাদারীপুর উৎসবের ১২দিনের অনুষ্ঠান
মাদারীপুর সদরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১২ দিনব্যাপী বর্ণিল মাদারীপুর উৎসবের পর্দা নামলো শিবচরে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সেটির বর্ণিল পর্দা নামে। শেষ দিনে গান গেয়ে মঞ্চ মাতান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে গত ২০ জানুয়ারি বিকেল ৫টায় মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়ামে ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।
উদ্বোধন থেকে শুরু করে সমাপনী পর্যন্ত দেশ বরেণ্য সব গুণীজনের অংশগ্রহণে জমকালো সব আয়োজন ছিল মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। জেলার ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সারাদেশে পরিচয় করাই ছিল ‘মাদারীপুর উৎসব’-এর মূল উদ্দেশ্য। ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী শুরু হয় পৌর অডিটোরিয়ামে। জেলা সদরসহ ৫ উপজেলায় গৃহীত নানা কর্মসূচি পালনসহ ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসব ২০২৩’-এর সমাপনী দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) শিবচরে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ.আর খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এবারের বর্ণিল আয়োজন।
এছাড়া ১২ দিন জেলা সদর, শিবচর, কালকিনি, রাজৈর, ডাসারসহ ৫ উপজেলায় আলাদাভাবে উৎসবের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল গোল্ডকাপ দাবা, কাবাডি টেনিস, ক্রিকেট, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট, পিঠা উৎসব, ম্যারাথন, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান ‘প্রজন্মকে জানি’, সাহিত্য সম্মেলনসহ ২৬টির বেশি অনুষ্ঠান হয়।
মাদারীপুর জেলা প্রশাসন থেকে আরও জানা যায়, গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট, আচমত আলী খান গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট, জেলা প্রশাসক জাতীয় লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২২ জানুয়ারি কালকিনিতে উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক ডা. জোহরা কাজী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট, রাজৈর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘প্রজন্মকে জানি’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর শেষ দিন মঙ্গলবার দুপুরে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ.আর.খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার উদ্বোধন এবং সন্ধ্যায় হাতির বাগান মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied