ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় স্কুল ছাত্রী নির্যাতনের শিকার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১-২-২০২৩ বিকাল ৫:৪

 দিনাজপুরের খানসামায় স্কুল ছাত্রী নির্যাতনের শিকার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের কর্মীসহ ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
জানা যায়, দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৪২নং মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম(মাহামুদ) বিরুদ্ধে অসৎ চরিতার্থের নিমিত্তে ছাত্রীদের উত্ত্যক্ত ও পাঠদানের অজুহাতে বিভিন্ন অছিলায় ছাত্রীদেরকে তার ভিডিও মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি দেখায় ও ছাত্রীদের গায়ে হাতসহ অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৩/০১/২০২৩ইং তারিখ রোজ সোমবার অনুমান দুপুর ১২.০০ ঘটিকায় আমরা উক্ত বিদ্যালয়ে যাই এবং অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের নিকট বিচার দেই। কিন্তু দুঃশ্চরিত্র বিবাদী বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং মোবাইলেও কথা বলতে চাইলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে গত ২৫/০১/২০২৩ ইং তারিখে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন, অভিভাবকরা। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা' র কার্যালয়ে গণ শুনানির পর এ সংবাদ সম্মেলন করেন।

ভূমিহীন সংগঠনের মাহাবুবুর রহমান,ও ফাহিম জানায়,সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম  বিগত দিনে , ছাত্রীদের সাথে অশালীন আচরণ, অহেতুক কিলঘুসি, ও যৌন ইঙ্গিতসহ মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখানো সহ নানান রকম অসামাজিক কাজ করে আসছে  ।
তাদের দাবি অবিলম্বে এই ঘটনার বিচার না করা হলে কঠোর আন্দোলনে ডাক দেবেন তারা। এই সময় যৌন নিপীড়নের  শিকার  শাপলা (ছদ্মনাম)  বলেন, স্কুলে  সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম আমার শরীরে নানা স্থানে হাত দেয় আমাকে মোবাইলে ভিডিও অশ্লীল ভিডিও দেখায় এবং এই কথাগুলো বাড়িতে যেন না বলি সেই কারণে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে এই মুহুর্তে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়