ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ বিকাল ৬:৩৮

ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রী পরিবহন করায় দুটি বাস, দুটি দোকান ও পথচারীসহ ১১ জনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জুলাই) বিকেলে লালমোহন বাজারের থানার মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।

এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় দুটি বাসের স্টাফকে ৫ হাজার করে জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দোকানি ও মাস্কবিহীন বাইরে বেরোনোর দায়ে পথচারীদেরও জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা থাকলেও তারা ওই নির্দেশ অমান্য করায় অভিযান চালানো হয়। এছাড়াও যারা মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরি করছে তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত