ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় কবরস্থানের জমি বিক্রি বন্ধে অভিযোগ করায় সভাপতিকে হত্যা চেষ্টা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১-২-২০২৩ রাত ১০:৪৪
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ মিয়ার পাড়া নতুন কবরস্থানের জমি বিক্রি বন্ধে সাব রেজিস্ট্রার বরাবর অভিযোগ দায়ের করায় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতিকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
 
জানা যায়, বুধবার (১ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১ টার দিকে কুতুবদিয়া সাব রেজিস্ট্রি অফিসের নিচে সভাপতির তেলের দোকানে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ক্যাশ থেকে নগদ কয়েক লক্ষ টাকাসহ প্রয়োজনীয় মালামাল লুটপাট করে। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ৯ জনকে আসামি করে কুতুবদিয়া থানায় এজাহার দিয়েছেন কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি রুহুল কাদের।
 
রুহুল কাদের বাদশা বলেন, কবরস্থানের জমি ভুয়া খতিয়ান করে বিক্রি করে দেওয়া হচ্ছিল। আমি সেই জমির রেজিষ্ট্রি  বন্ধের জন্য সাব রেজিস্টার বরাবর আবেদন করি। সেই জন্য সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আবদুল আজিজের নেতৃত্বে আমার উপর হামলা করে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল কাদের বাদশা দীর্ঘদিন ধরে ফুয়েল সাপ্লায়ারের ব্যবসা করেন। বুধবার সকালে তিনি দোকানে ব্যবসারত অবস্থায় একদল সন্ত্রাসী দলবদ্ধ হয়ে হামলা করে এলোপাতাড়ি পিটিয়েছে। পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 
 
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, একটা অভিযোগ পেয়েছি। সব আসামি জড়িত আছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ