ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২০০ কোটির মাইলফলক স্পর্শ, ফেসবুক ব্যবহার করে বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১:২৭

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। প্রতিদিনই বাড়ছে এর ব্যবহারকারীর সঙ্গে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারী গড়ে ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে সংস্থাটি। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক–চতুর্থাংশ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে ব্যবহারকারী বাড়লেও বিক্রি কমেছে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা। বুধবার সংস্থাটি জানায়, ২০১২ সালে কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর এই প্রথম বিক্রি কমেছে প্রতিষ্ঠানটির। তবে এই পরিমাণ আশঙ্কার চেয়ে তুলনামূলক কম বলে দাবি করেছে তার

সামাজিক যোগাযোগমাধ্যমের বৃহৎ এই প্রতিষ্ঠান বলেছে, ২০২২ সালের তাদের বিক্রি ১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই সাফল্যের পেছনে মেটার ভিডিও সার্ভিসের অবদানের কথা উল্লেখ করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা রিলের ছোট ছোট ভিডিও দেখতে পারেন। অবশ্য চীনের মালিকানাধীন প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে রিলকে।

জাকারবার্গ দাবি করে বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দৈনিক ব্যবহারকারী যেকোনও সময়ের চেয়ে বেশি। গত বছর মেটা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছিল, ফেসবুকে এই প্রথম দৈনিক ব্যবহারকারী কমছে। তারা ইঙ্গিত দিয়েছিল, মেটা এখন মেটাভার্স হিসেবে পরিচিত ভার্চুয়াল রিয়েলিটিতে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে।

তবে গত ডিসেম্বরে বছরের প্রথম দিকের তুলনায় দৈনিক ব্যবহারকারী ৪ শতাংশ বেড়েছে। ইউরোপের দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও ব্যবহারকারী বেড়েছে। মেটা বলেছে, তাদের সব অ্যাপে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেশ বেড়েছে।

মেটার জন্য ২০২২ সাল ছিল খারাপ একটি বছর। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের মোট ১১ হাজার বা ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে কখনও এক সঙ্গে এত বেশি কর্মী ছাঁটাই করা হয়নি।

জাকারবার্গ বলেন, “২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষতার বছর’। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি।”

জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে কাজ চলছে। সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা