ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে ধানখেত থেকে লাশ উদ্ধার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৩:২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উচালিয়াপাড়া গ্রামের একটি ধানখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের একটি ধানখেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।জানা গেছে, উচালিয়াপাড়া গ্রামের আবদুল আলিম মিয়ার ছেলে আবদুল হামিদ (৫৫)। তিনি আগে প্রবাসে থাকতেন, তবে এখন তেমন কিছু করতেন না।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের লোকজন জানায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে আবদুল হামিদের মুঠোফোনে কল আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গতকাল রাতে হামিদের কোনো সন্ধান পাননি। এরপর আজ সকাল নয়টার দিকে হামিদের বাড়ির অদূরে একটি ধানখেতে  তাঁর লাশ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক আবদুল হামিদের চাচাতো ভাই বলেন, গ্রামের কয়েকজন কিশোরের সঙ্গে হামিদের বিরোধ ছিল। এর জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যার করা হতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনার পর গ্রামের কয়েকজন কিশোর গা ঢাকা দিয়েছে।সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ধানখেতে লাশটি ফেলে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং এর রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন