ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মানুষের কল্যাণে জনপ্রতিনিধিদের সব সময় কাজ করতে হবে জুড়ীতে ডিসি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:১৩

জনপ্রতিনিধিদেরকে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন। তাদের একদিনের রায়ে পাঁচ বছর ক্ষমতায় থাকেন জনপ্রতিনিধিরা। মানুষের কল্যাণে  জনপ্রতিনিধিদের সব সময়  কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিত শর্মা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন প্রমুখ। শপথ অনুষ্ঠানে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম সেলু সহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য বৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ও  ইউপি সদস্য ইনতিয়াজ  গফুর মারুফ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার